ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন মোস্তাফিজ

২০২২ মার্চ ২৪ ২২:৩১:০৬

অবশেষে আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন মোস্তাফিজ

আইপিএলের আসন্ন ১৫তম আসরের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু নিলামে তাকে নেয়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই। সাকিব দল না পেলেও ২ কোটি ভিত্তিমূল্যে থাকা বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মোস্তাফিজ।

এবারের আইপিএলে সাকিবের দল না পাওয়া প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, আগে আমি আর সাকিব ভাই আইপিএল খেললে বাংলাদেশের মানুষ দুই দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে, কারণ এ বছর সাকিব ভাই জাতীয় দলে সব সংস্করণে আছেন। এ জন্য তিনি আইপিএলে সুযোগ পাননি।

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল তারকা পেসার তাসকিন আহমেদেরও। নিলামে দল না পেলেও সম্প্রতি তাসকিনকে দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফোন করেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। কিন্তু তাসকিন জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় তাকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি দেশের ক্রিকেট বোর্ড।

তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই বুধবার আফ্রিকার মাঠে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। তাসকিন আইপিএল খেলতে না পারায় খারাপ লাগছে মোস্তাফিজের। তিনি বলেন, আমাদের দলের খেলা আছে। আর তাসকিন এখন আমাদের সেরা বোলার। এজন্য তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত