ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ভারত যা পারেনি সেটাই করে দেখালো বাংলাদেশ ও পাকিস্থান
৫০ ওভারের ক্রিকেটে ভারত খাবি খেয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। তিন ম্যাচের একটিতে কেবল লড়াই করতে পেরেছেন কোহলি-রাহুলরা। বাকি দুটিতে নিঃশর্ত আত্মসমর্পণ করেছেন তারা। প্রতিবেশী দলটি যেখানে মান বাঁচাতে পারেনি, সেখানেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় কোনো সংস্করণে সিরিজ জিতেছে টাইগাররা।
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে সম্মিলিত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় বাংলাদেশ। জোহানেসবার্গে পরের ম্যাচে অবশ্য সাত উইকেটের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ ওয়ানডেটা রূপ নেয় অলিখিত ফাইনালে। সেখানেই বাজিমাত করে তামিম ইকবালের দল।
বাংলাদেশ উৎসব করেছে সেই সেঞ্চুরিয়নেই। দ্বিপাক্ষিক কোনো সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে জিততে না পারা টাইগাররা এবার তিন ম্যাচের দুটিতেই জিতল। দুটো জয়ই সেঞ্চুরিয়নে। বুধবার রাতে ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে ডানহাতি এই পেসার নিয়েছেন পাঁচ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে এটাই সর্বনিম্ন সংগ্রহ প্রোটিয়াদের। আর সেঞ্চুরিয়নে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। রান তাড়ায় ১০ উইকেটে জয়ের আভাস দিয়ে বাংলাদেশ হারায় কেবল ওপেনার লিটন দাসের উইকেট। পরে সাকিব আল হাসানকে নিয়ে ম্যাচটা অনায়েসেই শেষ করেন অধিনায়ক তামিম ইকবাল।
সাকিব ১৮ এবং তামিম ৮৭ রানে অপরাজিত থাকেন। ২০২১ সালের এপ্রিলে ঠিক একই অভিজ্ঞতা হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেবার এশিয়ার দল হিসেবে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা। কাকতালীয় ব্যাপার হচ্ছে, সেই সিরিজেও বাংলাদেশের মতো সেঞ্চুরিয়নের দুই ম্যাচ জিতেছিল পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা জিতেছিল জোহানেসবার্গে। এবার যেন সেই সিরিজের ফলটার পুনরাবৃত্তি হলো। তবে এশিয়ার আরেক দল হিসেবে গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে এসে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা হেরেছিল ২-১ ব্যবধানে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)