ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এই জয় আইপিএলের টাকা দিয়ে মাপা যায় না: তাসকিন
তার অগ্নিঝরা বোলিংয়ের কারণে অল্প রানেই স্বাগতিকদের গুটিয়ে দিয়ে সহজে জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা তাসকিনই তাই সিরিজসেরা ও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিতরণী মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ ট্রফির সামনে অধিনায়ক তামিম পিঠ চাপড়ে দিয়ে বলেছেন, ‘এটাই তোর আইপিএল।’
এদিকে আইপিএলের দরজা খুলেছিল তার জন্য। আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ থেকে তার জন্য এসেছিল প্রস্তাব। আগামী ২৬ মার্চ থেকে আইপিএলের পর্দা উঠবে। তাসকিন যদি আইপিএলের প্রস্তাব লুফে নিতেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ খেলা হতো না তার।
তবে দেশকে প্রতিনিধত্ব করার তাড়ণায় তাসকিন সেই প্রস্তাব ফিরিয়ে দেন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেই ডানহাতি পেসার ফিরবেন দেশে। আইপিএলে অর্থের ঝনঝনানি। দুইটি টেস্ট খেলার চেয়ে অনেক অর্থ পেতেন। ভালো খেললে ভবিষ্যতে আরও দাম বাড়ত তার। নানামুখী সুযোগও তৈরি হতো। কিন্তু সেদিকে না গিয়ে তাসকিন বেছে নিয়েছেন লাল-সুবজের জার্সি।
এ ব্যাপারে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “ম্যাচ শেষে তাসকিন আমাকে বলেছে, আজকের জয় অর্থ দিয়ে মাপা যায় না। আইপিএলকে আমি এখানে নিয়ে আসতে চাই না। এ জয়ের সঙ্গে আইপিএলের কোনো সম্পর্ক নেই। নিশ্চিতভাবেই তার এই কথায় আমরা খুশি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)