ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে লজ্জার হারের পর যা লিখলো দ. আফ্রিকার গণমাধ্যম
বাংলাদেশের এমন অবিস্মরণীয় জয়ে টাইগারদের ভূয়সী প্রশংসা করেছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো। ঐতিহাসিক জয়ে টাইগারদেরকেই কৃতিত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকার মিডিয়া। জোহানেসবার্গ টাইমস-এর সাংবাদিক টিসেতসো মালিপা শিরোনাম করেছেন, ‘প্রোটিয়াদের বিব্রত করে বাংলাদেশি অতিথিদের প্রথম সিরিজ জয়। ’ প্রতিবেদনে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে যাওয়া বাংলাদেশি সমর্থকদেরও প্রশংসা করা হয়েছে।
‘দ্য সিটিজেন’ লিখেছে, ‘প্রোটিয়াদের হতবাক করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। ’ প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব ধ্বংস হয়ে গেল। ব্যাটে-বলে সবদিক দিয়েই দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে বাংলাদেশ।
‘দ্য সাউথ আফ্রিকান’ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কাছে ঐতিহাসিক সিরিজ হারে লজ্জায় ডুবল প্রোটিয়ারা।’ প্রতিবেদনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ইনিংস বিরতির সময়কার বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে, ’আমি বাংলাদেশের হয়ে ১৫ বছর ধরে খেলছি। আজ যদি জিততে পারি, সেটা হবে আমাদের সেরা অর্জনগুলোর একটি। ’
দেশটির আরেক গণমাধ্যম ‘ডেইলি মাভেরিক’ শিরোনাম করেছে, ‘প্রোটিয়াদের বিধ্বস্ত করে ২-১ ব্যবধানে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। ’ যাতে ফাইফার তাসকিন আহমেদকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘ইন্ডিপেন্ডেন্ট অনলাইন’ লিখেছে, ‘প্রোটিয়াদের মুগুরপেটা করে সেঞ্চুরিয়নে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)