ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম দু:সংবাদ : হুট করেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন ধোনি

২০২২ মার্চ ২৪ ১৫:৪৮:২৪

চরম দু:সংবাদ : হুট করেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন ধোনি

আইপিএলের সবশেষ আসরে ব্যর্থ হবার পরও তার দল চেন্নাই সুপার কিংস তার কাঁধেই ভরসা রেখেছিল। তাই এবারের আসরেও নেতৃত্ব দেয়ার কথা ছিল তার। তবে আইপিএল শুরুর একদিন আগে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন, তিনি আর নেতৃত্ব দেবেন না চেন্নাইয়ের।

ধোনির বদলে নেতৃত্ব ভার তুলে দেয়া হয়েছে দলের অন্যতম অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার কাঁধে। নিশ্চিত করা হয়েছে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে। ২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাদেজা। মাঝে একবার ধোনির অনুপস্থিতিতে চেন্নাইকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। সে হিসেবে জাদেজা হলেন চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক।

ধোনি ২০০৮ সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসলেও মাঝে দুটি আসরে ছিলেন না চেন্নাইয়ে। ম্যাচ পাতানোর সমালোচনা ওঠায় দুই বছরের জন্য চেন্নাইকে নির্বাসন দেয়া হয়।

তবে চেন্নাইয়ের হয়ে দারুণ সফল ধোনি। ২০১০ ও ২০১১ আসরে চ্যাম্পিয়ন করেন দলকে। এরপর ২০১৮ ও সবশেষ ২০২১ সালের আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত