ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩ বার ৯০ এর ঘরে আউটের পর অবশেষে পেলেন সেঞ্চুরির দেখা

২০২২ মার্চ ২৪ ১৫:৩১:১৪

৩ বার ৯০ এর ঘরে আউটের পর অবশেষে পেলেন সেঞ্চুরির দেখা

কেননা এই সেঞ্চুরির আগের তিন ইনিংসেই নার্ভাস নাইন্টি তথা নব্বইয়ের ঘরে আউট হয়েছেন এ অভিজ্ঞ ব্যাটার। গাজী গ্রুপের বিপক্ষে ৯২, শেখ জামালের বিপক্ষে ৯৫ ও প্রাইম ব্যাংকের বিপক্ষে নাইম কাটা পড়েছিলেন ৯১ রানে গিয়ে। তিনবারই পুড়তে হয়েছে সেঞ্চুরি মিসের বেদনায়।

অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন নাইম। বিকেএসপির ৩ নম্বর মাঠে তার ব্যাটে চড়েই আবাহনী লিমিটেডের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটছে রূপগঞ্জ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে রুপগঞ্জের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান।

টস হেরে ব্যাট করতে নামা রুপগঞ্জের শুরুটা তেমন ভালো ছিল না রপগঞ্জের। দলীয় ২৬ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার আব্বাস মুসা (৫) ও তানজিদ হাসান তামিম (১৫)। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন নাইম ইসলাম ও চিরাগ জানি। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করেন চিরাগ।

এরপর রকিবুল হাসানকে নিয়ে ৫৭ রান যোগ করেন নাইম। দলীয় ১৭২ রানে রকিবুল ফিরে গেলে সাব্বির রহমানের সঙ্গে মিলে রানরেট বাড়ানোর মিশনে মন দেন নাইম ইসলাম। একপর্যায়ে ৭৫ বলে ৬০ রানে ব্যাট করতে থাকা নাইম পরের ৪০ রান নেন মাত্র ২৪ বলে। ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি পূরণ করার পথে ৯৯ বলে ১০ চার ও ৩টি ছক্কা হাঁকান নাইম।

সেঞ্চুরির পর আরও ১০ বল থেকে ২৪ রান করেন তিনি। যেখানে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। সবমিলিয়ে ১৪ চার ও ৪ ছয়ের মারে ১০৯ বলে ১২৪ রানের ইনিংস খেলেন নাইম। অন্যদিকে এক চার ও দুই ছয়ের মারে ২০ বলে ৩০ রান করে আউট হয়েছেন সাব্বির রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত