ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫৫ নয় অবিশ্বাস্য রানের টার্গেটের কথা বলেছিলেন : তামিম
দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া অল্প রানের টার্গেট তাড়া করতে নামার আগে কি পরিকল্পনা করেছিল বাংলাদেশ? এ ব্যাপারে তামিম বলেছেন, ‘প্রথম ইনিংস শেষে আমার কথা একটাই ছিল যে— আমরা যেন এই ইনিংসকে ১৫৪ বা ১৫৫ রানের ইনিংস হিসেবে না দেখি।
আমাদের যেন চিন্তা থাকে যেন ২৭০-২৮০ রান তাড়া করছি। কারণ, এরকম ছোট রানের ম্যাচ অনেক সময় ‘ট্রিক’ হয়ে ওঠে। শুরুতে একটি-দুটি উইকেট পড়ে গেলে বিপদ চলে আসে। আমাদের চিন্তাই ছিল যেন যতোটা সম্ভব আগ্রাসী থাকতে পারি।’
গতকাল ১৫৪ তাড়া করতে নেমে বাংলাদেশ তামিম-লিটনের ব্যাটে ভর করে দারুণ সূচনা করে। দুজনেই ছিলেন বেশ সেন্সিবল। ২০.৪ ওভারেই তুলে ফেলেন ১২৭ রান। তাতে ম্যাচ থেকে প্রোটিয়ারা ছিটকে যায়। দুজনে সাবলিলভাবে রান তুলেছেন। ঝুঁকিপূর্ণ শট খেলেননি বললেই চলে।
তাদের ১২৭ রানের পার্টনারশিপে কোনো ছক্কার মার ছিল না। লিটন ৮ চারে ৪৮ রান করেন। আর তামিম ১৪ চারে অপরাজিত ৮৭ রানের মাধ্যমে নিখুঁত ফিনিশ করেন। শেষের দিকে সাকিব আল হাসান ২ চারে ১৮ রান তুলে জয়টা সহজ করেন। বাংলাদেশের ১৫৬ রানের ইনিংসে ২৪টি চার ছিল, কোনো ছক্কা ছিল না।
ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘আজকে ওরা যেভাবে শুরু করেছিল, তাতে এটা মনে করিনি যে দেড়’শ রানে অলআউট করে দেবো। কিন্তু একটা কথাই আমাদের টিম হাডলে বা কোচ বলেন— সবাই বলেছি যে আমাদের যা আছে, আমরা সব যেন দিয়ে আসি মাঠে। এটাই ছিল আলোচনা।
ওরা ভালো শুরুর পর আমরা যখন দ্রুত দুটি উইকেট পেলাম, আমার মাথায় একটাই ভাবনা ছিল— উই উইল গো ফর কিল। নো ম্যাটার হোয়াট। আমরা আগ্রাসী থাকবো। তাসকিন যতো জোরে সম্ভব বল করবে এবং আমরা উইকেট নেবো। কারণ, সাধারণত আমাদের এরকম হয় যে আমরা ৩-৪ উইকেট নিয়ে নেই, এরপর বড় জুটি হয় ও ওরা বড় রান করে।
আজকে তাই যতো কমে সম্ভব অলআউট করতে চেয়েছি।’ আর সেটাই হয়েছে ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। আর বাংলাদেশ মাত্র ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের অসাধারণ কীর্তি গড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)