ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অল্পের জন্য বিশ্বকাপ নিশ্চিত হলো না বাংলাদেশের,দেখেনিন কঠিন সমীকরন
সেই জায়গাটাকে আরও শক্ত করলো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসগড়া সিরিজজয়ে ‘অপ্রত্যাশিত’ ২০ পয়েন্ট জোগাড় করে নিলো তামিম ইকবালের দল। এখন ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। সুপার লিগে এখনও পর্যন্ত ১০০’র বেশি পয়েন্ট কেবল বাংলাদেশেরই।
কারণ ১৫ ম্যাচে ৯ জয়ে ৯৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগে দুই নম্বরে আছে ইংল্যান্ড। বাংলাদেশের জন্য বিশ্বকাপ সুপার লিগের শেষ তিনটি সিরিজ বিদেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকায় তিনটি ম্যাচ হয়ে গেছে। এরপর দুটি সিরিজ আছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাটিতে।
দক্ষিণ আফ্রিকায় ২টি ম্যাচ জয়ের কারণে এমনিতেই অনেক এগিয়ে থাকবে বাংলাদেশ। পরের দুই সিরিজে তাই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের চিন্তা দুরে সরিয়ে রেখে নির্ভার হয়েই খেলতে নামতে পারবে টাইগাররা। সুপার লিগের নিয়ম অনুযায়ী, ২০২৩ বিশ্বকাপে স্বাগতিক ভারত তো সুযোগ পাবেই, তার সঙ্গে সেরা সাত দল (মোট ৮টি) সরাসরি যাবে বিশ্বকাপে।
১৩ দলের বাকি পাঁচ দল আনুষ্ঠানিক বাছাইপর্ব খেলবে নিচের স্তরের বাছাইপর্ব পেরিয়ে আসা আরও পাঁচ দলের সঙ্গে, ১০ দলের সেই বাছাইপর্ব থেকে ২ দল সুযোগ পাবে বিশ্বকাপে। ১৩ দলের সুপার লিগে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশ খেলে ফেলেছে ১৮টি ম্যাচ, এখন পর্যন্ত শীর্ষেই আছে টাইগাররা। তাতে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে বাকি ছয় ম্যাচ হারলেও সেরা আটের মধ্যে অন্তত থাকতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণও বলতে গেলে নিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)