ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের কাছে হেরে ‘একটি প্রশ্নের উত্তর’ খুঁজছে দক্ষিণ আফ্রিকা
তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে পরিস্কার ফেবারিট ছিল স্বাগতিকরাই। টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গোও সোজাসুজি নিজেদের আন্ডারডগ হিসেবে মেনে নিয়েছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্স বলেছে অন্য কথা, প্রোটিয়াদের উড়িয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ।
বুধবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হারের পর, বাংলাদেশের কাছে তিন বিভাগেই পরাস্ত হওয়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এই সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পাননি তারা, সেটিও মেনে নিয়েছে প্রোটিয়া অধিনায়ক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বাভুমা বলেন, ‘আমার মতে, বাংলাদেশই ভালো ছিল। তারা দেখিয়েছে কীভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে হবে। তারা প্রথম ওয়ানডেতে কী নিখুঁত ব্যাটিং করেছে সবাই দেখেছি। তাদের সেই একাগ্রতাটা ছিল। আমাদের ঘুরে দাঁড়াতে অনেক কাজ করতে হবে। এই সিরিজে আমরা পাত্তাই পাইনি।’
এসময় তাকে জিজ্ঞেস করা হয়, ভারতকে হারাতে পারলেও বাংলাদেশকে কেন পারলেন না? উত্তরে বলেন, ‘এই প্রশ্নটি আমি নিজেও নিজেকে করছি। এই সিরিজে অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মতে, ভারতের বিপক্ষে আমরা যে মানের ক্রিকেট খেলেছি, তা অন্য পর্যায়ের ছিল। কিন্তু এই সিরিজে আমরা তেমন ভালো ছিলাম না।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অবশ্য আইপিএলকে ঘিরে দক্ষিণ আফ্রিকা শিবিরে একপ্রকার অনিশ্চয়তার দোলাচল ছিল। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, কুইন্টন ডি ককরা জাতীয় দলের বদলে বেছে নিয়েছেন আইপিএলকে। তাই তাদেরকে টেস্ট দলে রাখা হয়নি।
তবে এসব বিষয়কে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাভুমা, ‘ছেলেরা নিজেরা বলতে পারবে (আইপিএল তাদের মনোযোগ নষ্ট করেছে কি না)। অধিনায়ক হিসেবে আমি এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারি না। আমি শুধু মাঠের খেলা ও প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারি। আমরা তিন ডিপার্টমেন্টের একটিতেও বাংলাদেশের চেয়ে ভালো ছিলাম না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)