ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশাল অঙ্কের বোনাস পাচ্ছেন তামিমরা,ঘোষণা করা হলো টাকার পরিমান

২০২২ মার্চ ২৪ ১০:০৪:৩২

বিশাল অঙ্কের বোনাস পাচ্ছেন তামিমরা,ঘোষণা করা হলো টাকার পরিমান

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

দক্ষিণ আফ্রিকায় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছু দিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।’

‘সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’ যোগ করেন জালাল ইউনুস।

সিরিজ জেতার পরই পুরো দলের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরো দলকে তিনি অভিনন্দন জানিয়েছেন। জালাল ইউনুস বলেন, ‘খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত