ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাইগারদের ইতিহাস গড়া জয় : তাসকিনকে নিয়ে মাশরাফীর বিশেষ বার্তা
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে টিম টাইগার। দক্ষিণ আফ্রিকায় দলের এমন অসাধারণ কীর্তিতে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফী দলকে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘ইতোমধ্যে ইতিহাস তৈরি হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এটা পুরোটাই দলীয় প্রচেষ্টা। পুরো দলকেই অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন তামিম ইকবাল। অভিনন্দন বাংলাদেশ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিং করেছেন তাসকিন। ৮ বছর পর দ্বিতীয়বারের মতো ক্যারিয়ারে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন। জিতেছেন ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার। নিজের প্রিয় ছোট ভাই তাসকিনকেও অভিনন্দন জানাতে ভোলেননি মাশরাফী।
এই পেসারকে নিয়ে লিখেছেন, ‘বিশেষ করে তাসকিনকে অভিনন্দন। ইউ বিউটি ম্যান। তুমি আমাদের আজ গর্বিত করেছ। এখনো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে ভাই। বাংলাদেশ এক ভালোবাসা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)