ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবিশ্বাস্য : গত ১০ বছরে ক্রিকেট বিশ্বের কোন বোলার না পারলেও সেটাই করে দেখালো তাসকিন

২০২২ মার্চ ২৩ ২২:১৮:২২

অবিশ্বাস্য : গত ১০ বছরে ক্রিকেট বিশ্বের কোন বোলার না পারলেও সেটাই করে দেখালো তাসকিন

বিশেষ করে তাসকিন আহমেদ আছেন আগুণে ফর্মে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বল হাতে তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন। এবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৮ বছর পর নিজের দ্বিতীয় ফাইফারে দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় দশ বছর পর কোনও সফরকারী পেসার ওয়ানডে ৫ উইকেট শিকারের স্বাদ নিলো। এর আগে ২০১২ সালে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্লে ৫ উইকেট শিকার করেছিলেন। এরপর তাসকিন আজ সেঞ্চুরিয়ানে ফাইফারের দেখা পেলেন।

মালিঙ্গা সেই ম্যাচে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। সেই হিসেবে তাসকিন প্রোটিয়ানদের জন্য বেশি কঠিন ছিলেন। ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়েই নিয়ে ফেলেছিলেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ৯ ওভারে ৩৫ রান খরচ করেন তাসকিন।

প্রোটিয়ারা গুড়িয়ে যায় মাত্র ১৫৪ রানে। সেঞ্চুরিয়ানে লক্ষ্য তাড়া করতে খেলছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতার ইতিহাস গড়বে বাংলাদেশ।

এদিকে পাঁচ উইকেট শিকার করে তাসকিন বলেন, ‘আমি আমার প্রক্রিয়া এবং বেসিকসে স্থির থেকেছি। সৌভাগ্যক্রমে এটা আমার পক্ষে কাজ করেছে। আমি কিছু ভ্যারিয়েশনের চেষ্টা করেছিলাম। তবে আমার লাইন এবং লেন্থ ঠিক রেখেছি। আমি গত দুই বছর ধরে আমার প্রক্রিয়া ঠিক রাখার ফলাফল পেলাম আজ।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত