ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম দু:সংবাদ : সাকিবের সাথে দেশে ফিরে আসছে আারও ৪ ক্রিকেটার

২০২২ মার্চ ২৩ ১৯:০০:৩১

চরম দু:সংবাদ : সাকিবের সাথে দেশে ফিরে আসছে আারও ৪ ক্রিকেটার

আজ বুধবার (২৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আজকের ম্যাচটি জিততে পারলেই প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। আর এই সুযোগের কথা বিবেচনায় হয়তো দক্ষিণ আফ্রিকায় থেকে গেলেন সাকিব।

তবে ওয়ানডে সিরিজ শেষ আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশে ফিরবেন সাকিব। সাকিবের সঙ্গে একই দিনে দেশে ফেরার বিমান ধরবেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট মুখোমুখি হবে দুইদল। সাকিব বাদে বাকিরা টেস্ট দলে না থাকায় দেশে ফিরে আসবেন।

তাদের দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচন হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, সাকিব কাল ফিরে যাচ্ছেন। তার সঙ্গে ওয়ানডে দলের সদস্য যারা টেস্ট দলে নেই তারাও চলে যাবেন। তবে সবার এক ফ্লাইটে টিকিট পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাবেন তারা।

এদিকে মুস্তাফিজের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত নয়। কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ। তিনি দেশে আসবেন নাকি দক্ষিণ আফ্রিকা থেকেই ভারতে যাবেন বিষয়টি এখনও পরিস্কার নয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত