ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম দু:সবাদ, পগবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটিও নিয়ে গেলো চোরের দল

২০২২ মার্চ ২৩ ১৫:১৬:০৩

চরম দু:সবাদ, পগবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটিও নিয়ে গেলো চোরের দল

বিশ্বকাপ জয়ের পর যে পদক জিতেছে তাও চুরির তালিকার বাইরে নয়। পোগবা বলেন, চোরের দল তার বাড়িতে ঢুকে অন্য সব জিনিসের পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকাপজয়ী হিসেবে পাওয়া মেডেলটিও নিয়ে গেছে।

ঘটনার সময়, পোগবার তার দুই সন্তান এবং ন্যানির সাথে বাড়িতে ছিলেন, যিনি তাদের লালন-পালনের দায়িত্বে ছিলেন। মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হওয়া সত্ত্বেও, বাচ্চারা নিরাপদ থাকায় হাঁফ ছেড়ে বেঁচেছেন পগবা।

উল্লেখ্য ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন পগবা। এছাড়া আসরজুড়েই সপ্রতিভ ছিলেন তিনি।

মেডেল চুরির ব্যাপারে পগবা বলেন, ‘ওরা আমার মায়ের অলঙ্কার নিয়ে গেছে, আমার চ্যাম্পিয়ন মেডেল নিয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম কারণ তখন আমার দুই বাচ্চা ও তাদের ন্যানী বাড়িতে ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘সে (ন্যানী) সবকিছু বুঝতে পেরে আমার স্ত্রী এবং নিরাপত্তাকর্মীদের ফোন করে। পরে বাচ্চাদের নিয়ে একটি রুমে ঢুকে যায়। কয়েকদিন ধরে সে ধাতস্থ হতে পারেনি। বড় বিষয় হলো বাচ্চারা নিরাপদে আছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত