ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম ৯৯, সাকিব ৯৯ হলেও মাহামুদউল্লাহ ১৫২
দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ম্যাচ জিততে সময় লেগেছে ২০ বছর। তবে শুধু ম্যাচ নয় এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জেতার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। তবে এই ঐতিহাসিক ম্যাচে তিনটি অন্যরকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে আবার দুইটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন অধিনায়ক তামিম ইকবাল।
চলমান সিরিজে আজকের ম্যাচে শুধু মাত্র একটি ছক্কা মারলেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন দেশ সেরা ওপেনার ও য়ানডে অধিনায়ক তামিম। এখন পর্যন্ত ২২৪ ওয়ানডে ম্যাচ খেলে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৮৫ ছক্কা নিয়ে তার পরেই আছেন মি. ডিপেন্ডবল মুশফিকুর রহিম।
আবার এই সিরিজের আজকের ম্যাচে মাত্র একটি করে ক্যাচ ধরতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ ধরার সেঞ্চুরি পূর্ণ করবেন অধিনায়ক তামিম ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ৩৬২ ম্যাচে ৯৯টি ক্যাচ ধরেছেন। আর সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯টি।
তবে এই রেকর্ডে বাংলাদেশের পক্ষে সবার আগে ক্যাচের সেঞ্চুরি পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৭০ ম্যাচে ১৫২টি ক্যাচ তালুবন্দী করেছেন।
এম/এম
৩-২৩-২০২২
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)