ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হতবাক ক্রিকেট বিশ্ব : কোন কারন না জানিয়েই রয়কে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হলো
ইসিবির ক্রিকেট ডিসিপ্লিন কমিটি (সিডিসি) তাদের বিবৃতিতে জানিয়েছে, খেলাটির বৃহত্তর স্বার্থ বিবেচনায় ও বোর্ডের সম্মান অক্ষুণ্ণ রাখতে নিঃশর্তে এই শাস্তি মেনে নিয়েছেন জেসন রয়। কিন্তু ইসিবি অথবা সিডিসি কোথাও রয়ের অপরাধের কথা উল্লেখ করেনি।
তার মূল শাস্তি দুই ম্যাচ নিষেধাজ্ঞা। তবে ভালো ব্যবহারের কারণে আগামী ১২ মাসের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এই দুই ম্যাচের নিষেধাজ্ঞা। অর্থাৎ আগামী ১২ মাসের মধ্যে কোনো ভুল না করলে, এই শাস্তি থেকে মুক্ত হয়ে যাবেন তিনি। তবে ৩১ মার্চের মধ্যে দিতে হবে ২৫০০ পাউন্ড জরিমানা।
কিন্তু এই শাস্তির বিবৃতিতে অপরাধের কথা উল্লেখ না থাকায় এটি সবার মাঝেই ধোঁয়াশার সৃষ্টি করেছে। ২০২০ সালে প্রণীত সিডিসির নিয়ম অনুযায়ী, যেকোনো শাস্তির বেলায় পুরো রায় ইসিবির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তবে প্যানেল যদি মনে তা যথাযথ হবে না, তাহলে অপ্রকাশিত রাখা যাবে।
গত মাসে পাকিস্তান সুপার লিগে খেলার সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্ত জানান রয়। পাশাপাশি তার কাউন্টি ক্লাব সারের পক্ষ থেকেও জানানো হয়, পরিবারের সঙ্গে সময় কাটাতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন রয়। যিনি বর্তমানে পরিবারের সঙ্গে মালদ্বীপে রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)