ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণমাধ্যমের প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘প্রথমত, মোটামুটি আমরা করিনি

২০২২ মার্চ ২৩ ১০:২২:৩৬

গণমাধ্যমের প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘প্রথমত, মোটামুটি আমরা করিনি

দ্বিতীয় ম্যাচে প্রতিরোধহীন পরাজয়ে অবশ্য সিরিজে আবারও সমতা এসেছে। লিটন মনে করেন, প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অনেক ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে। সেঞ্চুরিয়নে গণমাধ্যমের প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘প্রথমত, মোটামুটি আমরা করিনি। আমরা খুব ভালো ক্রিকেটই খেলেছি।

খারাপ খেললে খারাপ বলেন, ভালো খেললে বলেন মোটামুটি। চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখার জন্য।’ সেঞ্চুরিয়নের উইকেটে বাংলাদেশ প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দাপট দেখিয়েছে। যদিও হতাশ করেছে জোহানেসবার্গে। লিটন বলেন, ‘সব জায়গায় চ্যালেঞ্জ থাকে। ভালো উইকেটে চ্যালেঞ্জ থাকে না এমন নয়।

উইকেট ভালো আচরণ করলে চেষ্টা করব প্রথম ম্যাচের মত শক্তিমত্তা কাজে লাগাতে। কোনো দিন সফল হবেন, কোনো দিন হবেন না। চ্যালেঞ্জ প্রতিদিনই আসবে।’ ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা লিটন জানান, নিজের ফর্মকে তিনি ক্রমশ আরও ওপরের দিকে নিয়ে যেতে চান। এই লক্ষ্যেই নিজেকে রেখেছেন ভালো ফর্মে।

লিটন বলেন, ‘যখন আপনি খারাপ খেলবেন তখন লক্ষ্য থাকবে কীভাবে ভালো খেলা যায়। আর যখন নিয়মিত ভালো খেলবেন তখন লক্ষ্য থাকে আপনি যা করছেন তা থেকে যেন নিচে না আসে, ওপরের দিকে যায়। চেষ্টা করব এখান থেকে যেন সবসময় ওপরের দিকে যেতে পারি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত