ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কোয়াড নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো ক্যারিবিয়ানরা
শেষদিনের রোমাঞ্চে ভরা অ্যান্টিগা টেস্টটি ড্র হয়েছিল। প্রথম টেস্টের শেষ ইনিংসে এনক্রুমাহ বোনার এবং জেসন হোল্ডারের মাটি কামড়ানো দুটি ইনিংসে ভর করে ইংল্যান্ডের হাসি রুখে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
এ কারণেই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর বার্বাডোসে দ্বিতীয় টেস্টেও ব্যাটারদের নৈপুণ্যে অসাধারণ এক ড্র আদায় করে ক্যারিবিয়ানরা। এই টেস্টে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে সেঞ্চুরি পান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড।
ম্যাচের শেষ ইনিংসে মাটি কামড়ানো হাফ সেঞ্চুরিতে ড্র নিশ্চিত করেন ব্র্যাথওয়েট। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ব্যাটাররা ড্র এনে দেয়ায় দারুণ খুশি দলটির নির্বাচক দেসমন্ড হেইনেস। আর তাই গ্রেনাডায় শেষ টেস্টেও স্কোয়াডে বদল আনছেন না তারা।
হেইনেস বলেন, 'দলের ব্যাটারদের লড়াকু মানসিকতা প্রশংসা করার মতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, একই স্কোয়াডই রেখে দেবো। তৃতীয় টেস্ট ম্যাচে আমরা অনেক বড় প্রচেষ্টা দেখাতে চাই।'
১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ভিরাসামি পার্মাল, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ ও জেইডেন সিলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)