ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বল হাতে ৫ উইকেট নিয়ে ব্যাট হাতে অবশেষে আউট হলেন আশরাফুল
সাদিকুর রহমান (২) মাশইকুর রহমান (০) শুভাগতহোমের শিকার হওয়ার পর পর আশরাফুলও ফেরেন দলকে বিপদে ফেলে। ১ রান করে নাজমুল অপুর বলে এলবিডব্লিউ হন তিনি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৪ উইকেটে ৬৯ রান তুলেছে ব্রাদার্স ইউনিয়ন। ওপেনার ইমতিয়াজ হোসেন আউট হয়েছেন ৪২ করে।
আমিনুল ইসলাম বিপ্লব ১৭ আর ধীমান ঘোষ ৪ রানে অপরাজিত আছেন। এর আগে আশরাফুলের ঘূর্ণিতে মোহামেডানকে মাত্র ২০৬ রানে গুটিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়ন। তবু রক্ষা। আট নম্বর ব্যাটার জাহিদুজ্জামান খান অপরাজিত ৪১ রানের ইনিংস না খেললে আরও বড় লজ্জায় পড়তে হতো মোহামেডানকে।
সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন (১) আর সৌম্য সরকারকে (৭) হারিয়ে বসে মোহামেডান। দুটি উইকেটই নেন আবু হায়দার রনি। এরপর রনি তালুকদার আর মোহাম্মদ হাফিজের ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডান। এমন সময়ে হঠাৎ আশরাফুলের ঘূর্ণি জাদু।
পাকিস্তানের অভিজ্ঞ হাফিজকে (২৮) এলবিডব্লিউ করে শুরু। এরপর একে একে রনি তালুকদার (৫৮), সোহরাওয়ার্দি শুভ (১৬), শুভাগতহোম (৮), ইয়াসিন আরাফাত মিশুকে (৪) সাজঘরের পথ দেখান আশরাফুল। এর মধ্যে শুভাগত আর রনিকে তো পরিষ্কার বোল্ড করেন আশরাফুল। শেষ পর্যন্ত ইনিংসের ২ বল বাকি থাকতে ২০৬ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)