ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লজ্জাজনকভাবে বিশার রানের ব্যবধানে হারল বাংলাদেশ
২৩০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ৫৪ বলে ১৯ রানই তার প্রমাণ। এ ছাড়া অন্য ব্যাটাররাও রান করতে অনেক বল খরচ করেছেন। যেখানে টার্গেটের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের ওভার প্রতি দরকার ছিল ৪.৬ করে, সেখানে বাংলাদেশের ধীর গতি ব্যাটিংয়ে আসতে আসতে তা অনেক বেড়ে দাঁড়ায়।
শুরুতেই বাংলাদেশের উইকেট হারিয়ে ম্যাচটা আরও কঠিন হয়ে পড়ে। ভারতের পূজা, স্নেহরা দারুণ বোলিং করেন। প্রথমে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধরনের বিপদে পড়া বাংলাদেশ সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৯ রানে অল আউট হয় নিগার সুলতানার দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সালমা খাতুন। ভারতের হয়ে চারটি উইকেট পেয়েছেন স্নেহ রানা। এই হারের পর নারী বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশের জন্য। অন্যদিকে এই জয়ে সেমির পথে একধাপ এগিয়ে গেল ভারত।
এদিকে নারী বিশ্বকাপে মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত। ভারতের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিতু মনি। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)