ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
w,w,w,w,w,আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং,অল-আউট হাফিজরা
আগে বোলিং নিয়ে শুরুতেই সৌম্য, ইমন, হাফিজকে হারিয়ে বিপদে পড়ে মোহামেডান। আগের ম্যাচেই ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য। তবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ফের ব্যর্থ হলেন এ অভিজ্ঞ ক্রিকেটার। ইনিংসের তৃতীয় ওভারেই আবু হায়দার রনির ওভারে মাত্র এক রান করে আউট হন পারভেজ হোসেন ইমন।
সৌম্যও টিকে থাকতে পারেননি। দলীয় ২৫ রানের মাথায় রনির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন ১২ বলে ৭ রান করা সৌম্য। মোহামেডানে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হাফিজ। অথচ সেই হাফিজ কিনা সেট হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি। নিজের ইনিংস বড় করতে না পারলেও তৃতীয় উইকেট জুটিতে রনি তালুকদারের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন হাফিজ।
এ সময়টায় অর্ধশতক পূর্ণ করেন রনি। এ দু’জনের জুটি ভাঙেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ ক্রিকেটার আশরাফুল। ২৮ রান করা হাফিজকে এলবিডব্লুর ফাঁদে পেলেন আশরাফুল। নিজের দ্বিতীয় শিকারটি আসে বেশ কিছুক্ষণ পরেই। অর্ধশতক হাঁকানো রনি তালুকদারকে (৫৮) বোল্ড করেন আশরাফুল।
ইনিংসে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সোহরাওয়ার্দী শুভকে সাজঘরে ফিরিয়ে। মোহামেডানের বিপর্যয় যখন সামাল দিচ্ছিল, তাঁকে আউট করে দলটির বিপর্যয় আরও বাড়ান আশরাফুল। পরের ওভার বোলিং করতে এসে শুভাগতকে ফিরিয়ে চতুর্থ উইকেট তুলে নেন আশরাফুল।
জাহিদুজ্জামানের সঙ্গে ইয়াসিন মিশু কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা থামান আশরাফুল। দলীয় ১৫১ রানে মিশুকে আউট করে প্রথমবারে মতো লিস্ট এ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেন এ অভিজ্ঞ ক্রিকেটার। আশরাফুলের পাঁচ উইকেটের পরও শেষদিকে জাহিদ-উজ্জামানের অপরাজিত ৪১ রানের সুবাধে ২০৬ রানেই শেষ হয় মোহামেডানের ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)