ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আউট,আউট,আউট,’শূন্য’ রানে ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ
উদ্বোধনী জুটিতে তারা করেন ৭৪ রান। তবে এরপর স্কোরবোর্ডে কোনো রান না তুলেই তিন উইকেট হারায় ভারত। রিতু মনি এবং নাহিদা আক্তারের বোলিং তোপে বিপদে পড়ে যায় ভারত। তবে এরপর আবার দেখেশুনে খেলতে থাকেন তারা। ভারতের অধিনায়ক রিতু মনির প্রথম বলেই আউট হয়ে যান।
তবে এখন দলকে টানছেন ইয়াস্তিকা ভাটিয়া ও রিচা ঘোষ। এদিকে রুমানা আহমেদ আর একটি উইকেট পেলে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫০ উইকেট পাবেন। ভারত এই ম্যাচে জিতলে টেবিলের তিনে উঠে যাবে। যার ফলে সেমিতে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে ভারতের নারীদের জন্য। অপরদিকে বাংলাদেশ এই ম্যাচ জিতলে জমে উঠবে গ্রুপপর্ব।
কারণ ৬ ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের সমান পয়েন্টে থাকবে বাংলাদেশ। এদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা।
এরপর সবাইকে চমকে দিয়ে পাকিস্তানকে বলে কয়ে হারিয়ে আসরে বাজিমাত করে ফারজানা হক পিংকিরা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় অপেক্ষা করছিল বাংলাদেশের মেয়েদের জন্য। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে বিশ্বকাপের মঞ্চে এমন দারুণ একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ।
অবশ্য সে হতাশা মনে পুষে রাখতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার পরিকল্পনা এখন শুধু পাকিস্তানের মতো কীভাবে ভারতকে বধ করা যায়। এদিকে ভারতে বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে তাদের বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। যার সবকটিতেই হার সালমা খাতুনদের। তবে এই ভারতকেই টি–টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)