ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল নিয়ে তাসকিনের এমন সিদ্ধান্ত জবাব দিলেন: মাশরাফী
বোঝানো হয়েছে এই মুহূর্তে জাতীয় দলে তার প্রয়োজনীয়তার কথা। তাতে সায় দিয়ে আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন। কেন না দক্ষিণ আফ্রিকায় একটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ বাকি। এরপরেই রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে বোর্ড ও তাসকিনকে।
এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিন ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট মহল। বোর্ড থেকে শুরু করে সমর্থকরাও কথা বলছেন পক্ষে-বিপক্ষে।
এবার যোগ হলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আইপিএলে না খেলা ইস্যুতে তাসকিনের পাশেই থাকছেন নড়াইল এক্সপ্রেস।
ফেসবুক পোস্টে মাশরাফী লিখেছেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারন, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত।যদিও পৃথিবী চলছে বিপরীত মুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে,যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী।’
এবার সুযোগ হারালেও ভালো পারফর্ম করে তাসকিন আবারও সুযোগ করে নেবেন বলে প্রত্যাশা মাশরাফীর।
‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছ।’
মাশরাফী আরও লিখেছেন, ‘সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল,সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)