ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক পাকিস্থানির হাতে কপাল পুড়লো অন্য পাকিস্থানির ভিডিওসহ

২০২২ মার্চ ২১ ২০:৪৪:৫৩

এক পাকিস্থানির হাতে কপাল পুড়লো অন্য পাকিস্থানির ভিডিওসহ

অজি ব্যাটার নিজে কিছু বুঝে ওঠার আগেই আঙুল তুলে দেন আম্পায়ার। উসমান খাজা তখন ৯১ রানে ব্যাট করছিলেন। সঙ্গে আছেন ট্রেভিস হেড। সাজিদ খানের ওভারে উসমান ঠিক করে ব্যাট-বলে লাগাতেই পারেননি। ব্যাটের কোণায় লেগে বলটি ক্যাচ ওঠে।

তবে বল মাটি থেকে অতি সামান্য ভেসেছে। পাকিস্তান উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানও ভালোভাবে বলটি বুঝে উঠতে পারেননি। তবে কিপারের পাশে দাঁড়িয়ে থাকা বাবর আজম চোখের পলক ফেলার আগেই ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেন। এমন রিফলেক্স কিন্তু সচারাচর দেখা যায় না।

লাহোরে আজ সোমবার শুরু হওয়া তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারেই শাহিন আফ্রিদি এক বলের ব্যবধানে দুই তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশানেকে প্যাভিলিয়নে ফেরান। ৮ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন স্টিভ স্মিথ এবং উসমান খাজা। তৃতীয় উইকেটে দুজনে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন। ৫৯ রানে আউট হন স্মিথ। প্রথম দিন শেষে অজিদের স্কোর ৫ উইকেটে ২৩২।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত