ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্যদের সাথে দিলেও সানিয়াকে কখনই এই নায়কের নায়িকা হতে দেবেন না শোয়েব

২০২২ মার্চ ২১ ১৮:৪৫:৫৪

অন্যদের সাথে দিলেও সানিয়াকে কখনই এই নায়কের নায়িকা হতে দেবেন না শোয়েব

খেলা ছাড়ার পর সানিয়া অভিনয় করবেন কিনা- সেটা নিয়ে চলছে জল্পনা। সানিয়া যদি কোনোদিন অভিনয়ের জগতে পা দেন, তাতে কোনো আপত্তি নেই শোয়েব মালিকের। কিন্তু এক বিশেষ অভিনেতার সঙ্গে তাকে অভিনয় করতে দেখতে চান না! সেই বিশেষ অভিনেতাটি আবার শোয়েবের বন্ধু। সম্প্রতি এক শোয়ে গিয়ে এ কথা বলেন শোয়েব, ‘আদনান সিদ্দিকি আমার খুব ভালো বন্ধু।

কিন্তু আমি চাই না সানিয়া ওর সঙ্গে কাজ করুক। তার বদলে আদনানের বন্ধু হুমায়ুন সইদের সঙ্গে বড় পর্দায় সানিয়া কাজ করতেই পারে।’ সম্প্রতি ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর সেশনে শোয়েব-সানিয়া নিজেদের বিষয়ে অনেককিছুই জানান। বন্ধুর সঙ্গে কেন অভিনয় করা যাবে না- এমন প্রশ্নে শোয়েব বলেন, পরে তিনি সানিয়াকে এর কারণ জানাবেন।

এক ভক্ত শোয়েবকে জিজ্ঞাসা করেন, তার পছন্দের ভারতীয় অভিনেত্রীর নাম কী। শোয়েবের বদলে তার জবাব দেন সানিয়া। বলেন, শোয়েব নাকি বলিউড হার্টথ্রুব কারিনা কাপুরের ভক্ত। এসময় শোয়ে মাথা নেড়ে সম্মতি দেন। পাশাপাশি জানান, নিজে কোনোদিন অভিনয়ে এলে বন্ধু উষ্ণা শাহর বিপরীতে করতে চান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত