ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা ১৮ ম্যাচের পর হঠাৎ এতো বড় সুখবরর পেলো পাকিস্তান

২০২২ মার্চ ২১ ১৮:২৫:৩৫

টানা ১৮ ম্যাচের পর হঠাৎ এতো বড় সুখবরর পেলো পাকিস্তান

আজ (সোমবার) হ্যামিল্টনে নারী বিশ্বকাপের দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচে পরিণত হয়। কার্টেল ওভারের এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে মাত্র ৮৯ রানেই থেমে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান (৩৫ বলে) করেন ওপেনার দিয়েন্দ্রো ডটিন। অধিনায়ক স্টেফান টেলর করেন ৩১ বলে ১৮। পাকিস্তানের নিদা দার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। জবাবে ওপেনার সিদ্রা আমিন অল্প রানে (৮) ফিরলেও আরেক ওপেনার মুনিবা আলি করেন ৩৭ রান (৪৩ বলে)।

এরপর অধিনায়ক বিসমাহ মারুফ আর উমাইমা সোহেলের ৩৯ বলে ৩৩ রানের জুটিতে জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের। উমাইমা ২৭ বলে ২২ আর বিসমাহ ২৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন। মজার ব্যাপার হলো, ১৩ বছর আগে ক্যারিবীয়দের বিপক্ষে পাওয়া পাকিস্তানের জয়ী দলের একমাত্র সদস্য এই বিসমাহই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত