ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলির সাথে বাবরের তুলনা, জবাব দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
কোহলি ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৫৮ ম্যাচে অংশ নিয়ে ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ২৩ হাজার ৬৫০ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক রান করে যাচ্ছেন। ২০১৫ সাল থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৯৫ ম্যাচে অংশ নিয়ে ২১টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ৩৩৪ রান করেছেন বাবর।
সেঞ্চুরি এবং রান সংগ্রহের বিচারে বিরাট কোহলির ধারেকাছেও নেই বাবর আজম। কিন্তু পাকিস্তানের তরুণ এই অধিনায়কের ধারাবাহিকতা দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন। তাদের দাবি কোহলির মতো এত বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে তাকে ছাড়িয়ে যেতে পারেন বাবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ করাচি টেস্টে নিশ্চিত পরাজয়ের দুয়ারে ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৫৬/৯ রানের জবাবে ১৪৮ রানেই অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। চতুর্থ ইনিংসে ৫০৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২১ রানে দুই তারকা ইমাম-উল-হক ও আজহার আলীর বিদায়ের পর ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লড়াই চালিয়ে যান বাবর আজম।
টানা ৬০৩ মিনিট ব্যাটিং করে দলের পরাজয় এড়ানোর পাশাপাশি ১৯৬ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, তারা দুজন সত্যিই অসাধারণ ব্যাটসম্যান। আপনি যে ফরমেটেই খেলুন না কেন, তারা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। দুজনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুবার সেঞ্চুরি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)