ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : সিরিজ শেষ না করেই দেশে ফিরে আসছেন সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আরও একটি ম্যাচ বাকি। এছাড়া বাকি আছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। কিন্তু মা সন্তানরা হাসপাতালে থাকায় সাকিব দেশে ফিরে আসছেন।
সোমবার (২১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, 'সাকিবের মা, তার স্বাশুড়ি, তার দুই সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে আছে। খুব সম্ভবত তাদের নিউমোনিয়া হয়েছে। ডেফিনিটলি একটা বড় ক্রাইসিস যাচ্ছে তার ফ্যামিলির ওপর দিয়ে। এদিকে সাকিবের খেলাও চলছে। এখন সে বুঝে উঠতে পারছে না কী করবে। ২৩ মার্চ আরেকটা ওয়ানডে ম্যাচ আছে। ও সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে।'
তবে পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, এর আগেও সাকিব দেশে ফিরতে পারেন। জালাল ইউনুস জানালেন সেটাও।
এর আগে দল সূত্রে জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা থেকেই ঢাকায় পরিবারের খবরাখবর নিচ্ছেন সাকিব। খেলা চালিয়ে যাবে কি না তখনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা বলা হয়েছিল। এবার জালাল ইউনুসের বক্তব্যে পরিষ্কার হলো বিষয়টা।
গত বেশ কিছুদিন ধরেই হাসপাতালে রয়েছেন সাকিবের মা শিরিন আক্তার। এমনিতেই হার্টের জটিলতা রয়েছে তার। অবস্থা কিছুটা খারাপ হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সাকিবের মাকে। যদিও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি বলেই খবর।
কদিন আগেই এক বছর পূর্ণ হওয়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ঠান্ডা জ্বরে ভুগছে। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছে। যদিও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এছাড়া সাকিব আল হাসানের শাশুড়ি ক্যানসারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তার অবস্থা বেশ সংকটাপন্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)