ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের অধারাবাহিক ব্যাটিং নিয়ে মুখ খুললেন তামিম
বিগত অনেকগুলো সিরিজ ধরেই ফিফটি নেই রিয়াদের ব্যাটে। বিগত ওয়ানডে গুলোতে স্ট্রাইকরেট ও ৭০ এর নিচে। রিয়াদ যে জায়গায় ব্যাটিং করেন সে জায়গায় অবশ্যই এ স্ট্রাইকরেটটা একদমই মানানসই নয়। অধিকাংশ সময়ে বোলারদের ওপর চড়াও হতে গেলেই নিজের উইকেট হারিয়ে ফেলছেন এই ব্যাটসম্যান। যদিও রিয়াদের এই ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ককে কখনো দুশ্চিন্তা করতে দেখা যায়নি।
তবে ম্যাচ পরবর্তী অনলাইনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তামিম ইকবালকে মাহমুদুল্লাহ রিয়াদের অফফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকের পক্ষ থেকে ওয়ানডে অধিনায়ক কে প্রশ্ন করা হয়েছিল"সামনের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কি টিম ম্যানেজমেন্টের ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে। বেশ কিছু সময় ধরেই অধারাবাহিক পারফর্ম করছেন মাহমুদুল্লাহ।
তাহলে কি বেস্ট ইলেভেনে তাকে রাখা হচ্ছে কিংবা আফিফকে তার জায়গায় আরেকটু উপরে খেলানো হলে ভালো হয় কিনা"? সাংবাদিকের করা এ প্রশ্নের উত্তরে তামিম বলেন"দেখুন রিয়াদ ভাই আমাদের ওয়ানডে দলের অবিচ্ছেদ্য একটি অংশ। তিনি আমাদের পুরো পরিকল্পনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে আমি বা টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচক কেউ চিন্তিত নন।
আমরা সবাই জানি তিনি কি করতে পারেন এবং দ্রুতই তিনি সে পারফরম্যান্সটা করবেন। আফিফের ব্যাপারে আমি মনে করি ওকে সাতে খেলানোটাই সবচেয়ে ভালো হবে। আপনি যদি লক্ষ্য করেন আমরা প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে নাম্বার সেভেন ব্যাটসম্যান খুজছিলাম।
এখন যদি আমরা আফিফকে উপরে নিয়ে আসি তাহলে আমাদের আবারো একজন নাম্বার সেভেন ব্যাটসম্যান খুঁজতে হবে। তাই আমি মনে করি ব্যাটিংয়ের সাত নম্বর স্থানটা আফিফ এর জন্য আদর্শ। এ পজিশনে খেলে আফিফ দু-একটা ম্যাচ খারাপ করতেই পারে। তবে যেদিন ও ভালো খেলবে সেদিন আমরা খুব একটা ভালো অবস্থানে চলে যাব"।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)