ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তামিম বললেন : চিন্তার কারণ নেই

২০২২ মার্চ ২১ ১০:৩৯:৪৫

তামিম বললেন : চিন্তার কারণ নেই

প্রথম ম্যাচে ইতিহাস গড়া জয়, পরের ম্যাচে বিধ্বস্ত হার। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ দাঁড়িয়ে কোন সম্ভাবনার দুয়ারে? অধিনায়ক তামিম ইকবাল জানালেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় হলেও চিন্তার কারণ দেখছেন না তারা।রোববার চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ করতে পারে ১৯৪ রান।

যা ৭৬ বল আগে পেরিয়ে প্রোটিয়ারা ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। বুধবার সেঞ্চুরিয়নে শেষ ম্যাচে ঠিক হবে সিরিজের ফল। দারুণ একটা জয়ের পরের ম্যাচে লড়াই করতে না পারলেও সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী তামিম। সংবাদ সম্মেলনে জানালেন, কেবল ব্যাটিংয়ে শুরুটা হওয়া চাই ভালো, ‘আমাদের প্রথম ম্যাচটা ভাল গেছে। এই ম্যাচটা যায়নি।

আমরা যদি প্রথম ১০ ওভারে তাদের সামলাতে পারি, যদি বেশি উইকেট না দেই। তাহলে অবশ্যই মাঝের ওভারে রান করতে পারব।’ ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারের পর ভড়কে যাওয়া প্রোটিয়ারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে করে শেষ ম্যাচেও কঠিন লড়াই অপেক্ষা করছে।

তবে আস্থা রাখছেন নিজেদের উপর, ‘দেখেন মোমেন্টাম ওদের কাছে আছে নাকি নাই, এসব নিয়ে ভাবছি না ক্রিকেট খেলায় প্রতিদিনই নতুন করে মোমেন্টাম পাওয়ার ব্যাপার থাকে। কাজেই আমি চিন্তিত না এসব নিয়ে। একটা জিনিস বলব যে আমাদের ভাল খেলতে হবে। আমরা যদি প্রথম ম্যাচের মত করি তাহলে আমাদের সুযোগ বেশি, এই ম্যাচের মত করলে সুযোগ কম।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত