ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিলেন ব্রাথওয়েট
ম্যাচের চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪০ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে শেষ দিনে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৬ উইকেটে ১৮৫ রান তুলে। জ্যাক ক্রাউলি ৪০, ড্যান লরেন্স ৪১, জো রুট ৯, বেন স্টোকস ১৯ ও জনি বেয়ারস্টো ২৯ রান করেন। সুতরাং প্রথম ইনিংসের ৯৬ রানের লিড মিলিয়ে ব্রিটিশরা এগিয়ে থাকে ২৮১ রানে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডির সামনে শেষ ইনিংসে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮২ রানের।
শেষ ইনিংসে ক্যারিবিয়ানরা মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসলে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে ক্যাপ্টেন ব্রাথওয়েট একপ্রান্ত আঁকড়ে ইংল্যান্ডের উদ্দীপনায় জল ঢেলে দেন। ওয়েস্ট ইন্ডিজ শেষ ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। ব্রাথওয়েট ৫৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া ব্ল্যাকউড ২৭ ও জোশুয়া ডা'সিলভা অপরাজিত ৩০ রান করেন।
ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হিসেবে একটি টেস্টে সব থেকে বেশি বল খেলার রেকর্ড গড়েন। তিনি প্রথম ইনিংসে ১৬০ রান করার পথে ৪৮৯টি বল খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে ফের হাফ-সেঞ্চুরি করার পথে তিনি খেলেন ১৮৪টি বল। সুতরাং, ব্রিজটাউন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২১৬ রান করার পথে ৬৭৩টি বল খেলেন ব্রাথওয়েট।
উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন একটি টেস্টে সব থেকে বেশি বল খেলা ক্যারিবিয়ান ক্রিকেটার ছিলেন ব্রায়ান লারা। তিনি ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পথে ৫৮২টি বল খেলেছিলেন। ব্রাথওয়েট টপকে গেলেন লারাকে। ব্রিজটাউন টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনিই।
ব্রিজটাউন টেস্টের সংক্ষিপ্ত স্কোর:-ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫০৭/৯ ডিক্লেয়ারওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪১১ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৮৫/৬ ডিক্লেয়ারওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৩৫/৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)