ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম ম্যাচে জয়ের পর ২য় ম্যাচে লজ্জার হার, জবাব দিলেন তামিম

২০২২ মার্চ ২০ ২২:৩০:১৮

প্রথম ম্যাচে জয়ের পর ২য় ম্যাচে লজ্জার হার, জবাব দিলেন তামিম

এমন হারের পর টস জিতে আগে ব্যাটিং নেয়ায় সমালোচনার মধ্যে পড়েছেন তামিম। যদিও টাইগার অধিনায়ক জানিয়েছেন, পরিসংখ্যান বিবেচনা করেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এখন অনেক মন্তব্য আসবে, টস জিতে আমরা আগে বোলিং না নিয়ে ব্যাটিং নিয়েছি। আমি টসের সময় বলেছিলাম, এখানে আমার খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই।

আমরা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিয়েছি। পরিসংখ্যান বলছে আগে ব্যাট করে এখানে অনেক ম্যাচ জিতেছে।’ যদিও এই মাঠের পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। সর্বশেষ ১০ বছরে জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারাস স্টেডিয়ামে ওয়ানডেতে আগে ব্যাট করা দল জিতেছে ৫টি ম্যাচে। আর পরে ব্যাট করা দলই জয় পেয়েছে ৭ ম্যাচে।

পরিসংখ্যান যাই বলুক তামিম অবশ্য এই ম্যাচে ব্যর্থতার জন্য ব্যাটারদেরই দোষারোপ করেছেন। বাংলাদেশ অধিনায়কের ধারণা, প্রোটিয়াদের মাটিতে খুব বেশি ম্যাচ না খেলার অভিজ্ঞতার কারণ এমন হয়েছে। তামিম মনে করেন প্রথম ১০ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে প্রোটিয়ারা।

তিনি বলেন, ‘আমরা এখানে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। অবশ্যই আমরা এখানে বেশ কিছু ভুল করেছি। তারা এখানে ভালো করেছে। তারা প্রথম ১০ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা দুজনেই অনেক মান সম্পন্ন বোলার। তাদেরকে ভালোভাবে খেলতে পারিনি আমরা যেটা প্রথম ম্যাচে পেরেছিলাম।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত