ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের জন্মদিনে গ্যালারিতে থাকা দর্শকদের বিশেষ উপহার দিলেন তামিম
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হওয়ার পর বাউন্ডারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তামিম ইকবাল। তখনই জোহানেসবার্গের গ্যালারিতে থাকা বাংলাদেশ সমর্থকরা, “তামিম ভাই, তামিম ভাই” বলে ডাক দিতে থাকে। সেই ডাকে সাড়াও দেন তামিম। এরপর সমর্থকদের উদ্দেশ্যে একটি ক্যাপ ছুঁড়ে দেন তিনি।
ক্যাপ পাওয়া ভক্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “আমি অনেক ভাগ্যবান যে তামিম ভাইয়ের সাথে দেখা হয়েছে, ছবি তুলেছি, ক্যাপ দিয়েছে…। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না।” টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। তবে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের বাউন্স ও গতিতে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল সফরকারীরা।
মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। বিপর্যয়ের মুখে হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। তার ১০৭ বলে ৭২ রানের ইনিংসে ভর করে ১৯৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সহজ লক্ষ্য প্রোটিয়ারা টপকে যায় সাত উইকেট ও ৭৬ বল হাতে রেখেই। এ জয় দিয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচশেষে তামিম বলেন, “উইকেট আমাদের প্রত্যাশামতো হয়নি। পেস এবং বাউন্স আমরা খেলতে পারি কিন্তু আনইভেন হলে আপনি তা পারবেন না। দিনশেষে আমরা অনেক কিছুকে দোষ দিতে পারি কিন্তু আসলে আমরা খারাপ খেলেছি।” সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দল মুখোমুখি হবে ২৩ মার্চ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)