ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ইতিহাস :ওয়ানডে ক্রিকেটে ৩৬ বছরের ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ
আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে সিদ্ধান্ত নেয় ব্যাট করতে। এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা খানিক পরেই প্রমাণিত হয়ে যায়। যেমনটা বলছিলেন টাইগারদের সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ধারাভাষ্য কক্ষে থাকা ম্যাকেঞ্জির মতে, উইকেট উঁচু নিচু ছিল। যা বুঝে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। মাত্র ৩৫ রানেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল (১), সাকিব আল হাসান (০), লিটন দাস (১৫), ইয়াসির আলী (২) ও মুশফিকুর রহিম (১১)।
বিপাকে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। দুজনের ৬০ রানের জুটি ভাঙে মাহমুদউল্লাহ রিয়াদের ২৫ (৪৪) রানে বিদায়ে।
রিয়াদের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে লম্বা পথ পাড়ি দেন আফিফ। দুজনের জুটিতে আফিফ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ৮৬ রানের জুটি ভাঙে ৭২ (১০৭) রান করা আফিফের বিদায়ে।
এরপর মিরাজও ফেরেন সাজঘরে। এই ডান-হাতির ব্যাটে আসে ৪৯ বলে ৩৮ রান। এরপর বাকি ব্যাটাররা রান তুলতে ব্যর্থ হন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় বার ৫ উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি নিগিদি, ওয়েইন পার্নেল, তাবারিজ শামসি ও রাসি ভ্যানডার দুসেন।
বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান দ্রুত নিজেদের আয়ত্বে নিয়ে আসেন ম্যাচ। ডি কক একপ্রান্তে দ্রুত রান তুলতে থাকেন। ফিফটি পূর্ণ করেন মাত্র ২৬ বলে। অন্যপ্রান্তে মালান দেখেশুনে ব্যাট চালান।
দুজনের ৮৬ রানের জুটি মেহেদী মিরাজ ভাঙেন মালানকে ২৬ (৪০) রানের মাথায় বোল্ড করে। ব্যক্তিগত ৬২ (৪১) রানের মাথায় সাকিবকে ছক্কা মারতে গেলে বাউন্ডারিতে থাকা আফিফ হোসেনের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন কক।
তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার জয়রথ থেমে যায়নি। বাকি থাকা একশ রান তোলার পথে অধিনায়ক টেম্বা বাভুমাকে ৩৭ (৫২) রানে ফেরান আফিফ। তবে বাকি রান ১২.৪ ওভার ওভার বাকি থাকতে অনায়াসে তুলে সিরিজ সমতায় আনেন কাইল ভার্নে ও ভ্যানডার দুসেন। ভার্নে অপরাজিত থাকেন ৫৮ (৭৭) রানে।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও আফিফ হোসেন। আগামী ২৩ মার্চ অলিখিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)