ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালানকে আউট করলেও ঝড়ো হাফসেঞ্চুরি করলেন ডি কক

২০২২ মার্চ ২০ ১৯:১৬:৪১

মালানকে আউট করলেও ঝড়ো হাফসেঞ্চুরি করলেন ডি কক

ছোট লক্ষ্যে ব্যাট করতে নামার সঙ্গে চাপ রয়েছে সিরিজ বাঁচানোরও। ডি কক ও জানেমান মালান সেই চাপ মুক্ত করতেই লড়ছেন দুই প্রান্তে। এক প্রান্তে মালান রান তুলছিলেন ধীরে, অন্য প্রান্তে ডি ককের ঝোড়ো ব্যাটিং।

প্রথম দুই ওভারে ৩ রান আসলেও পরের ওভার থেকেই রান তুলতে শুরু করেছেন দ্রুত। ডি কক এরই মধ্যে ফিফটি পূর্ণ করেছেন মাত্র ২৬ বলে। যদিও ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরানো গেছে মালানকে। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪০ বলে করেছেন ৪০ রান।

ডি কক পঞ্চাশ পূর্ণ করে কিছুটা ধীর হলেও এরই মধ্যে জয়ের মজবুত ভীত গড়ে ফেলেছেন। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ১ উইকেটে ৮৬ রান। ডি কক ৫৮ রানে রয়েছেন অপরাজিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত