ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফিফ-মিরাজের দুর্দান্ত ব্যাটিং মান বাঁচালো বাংলাদেশ
জোয়ানেসবার্গের ওয়ান্ডারাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই তামিম ১ রানে ফেরেন লুঙ্গি নিগিদির বলে ক্যাচ দিয়ে।
গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা সাকিব আল হাসানও এদিন হতাশ করেছেন। তাকে রানের খাতা খোলার সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। গত ম্যাচে অর্ধশতকের ইনিংস খেলা লিটন দাসও ব্যর্থ হইয়েছেন। ২১ বলে ১৫ রান করে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন রাবাদার লাফিয়ে ওঠা বল।
২৩ রানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়া দলের ভার নিতে পারেননি ইয়াসির আলী ও দলের অন্যতম ব্যাটার মুশফিকুর রহিম। ইয়াসিরকে ২ (১৪) রানে ফেরান রাবাদা, মুশফিককে ১১ রানে ফেরান ওয়েইন পার্নেল। মাত্র ৩৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে ৬০ রানের জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। ৪৪ বলে ২৫ রান করেন মাহমুদউল্লাহ। তাবারিজ শামসির বল বুঝে ওঠার আগে স্কয়ার লেগে থাকা জানেমান মালানের হাতে তুলে দিয়ে ফেরেন সাজঘরে।
এরপর আফিফ মেহেদী হাসান মিরাজের লড়াই মনে করিয়ে দিচ্ছিল গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা। আজও দুজনে মিলে জুটি বাঁধেন ১১২ বলে ৮৬ রানের।
আফিফ হোসেন তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ১০৭ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাবাদার বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দিয়ে।
আফিফের বিদায়ের পর মিরাজকে ৩৮ (৪৯) রানে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেন রাবাদা। শেষ দিকে শরিফুল ইসলাম ২, তাসকিন আহমেদ ৯ ও মোস্তাফিজুর রহমান করেন ২ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩৯ রানে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি নিগিদি, ওয়েইন পার্নেল, তাবারিজ শামসি ও রাসি ভ্যানডার দুসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)