ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে শেষ হলো হাজার দিনের অপেক্ষা
অবশেষে প্রায় তিন বছর বা ঠিক ১০৫৭ দিন পর জয়ের মুখ দেখলো পাপুয়া নিউগিনি। ২০১৯ সালের ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রকে হারানোর প্রায় তিন বছর পর এবার আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পেলো আসাদ ভালার দল। সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসাদই দলকে জয় এনে দিয়েছেন।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৮ রানে জেতার পর টানা ১৮টি ম্যাচ হেরেছে পাপুয়া নিউগিনি। এ সময়ের মধ্যে ২ উইকেটে কিংবা মাত্র ৫ রানের হারের তিক্ত অভিজ্ঞতাও পেতে হয়েছে তাদের। অবশেষে আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটের জয়ে এই খরা কাটালো দলটি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় লিগের ম্যাচে আগে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে ১৪৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। জবাবে ৪ উইকেট হারালেও মাত্র ৩৬.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে পাপুয়া নিউগিনি।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন আসাদ ভালা। তিন নম্বরে নেমে ৯৭ বল থেকে ৬ চারের মারে ৬৮ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন পাপুয়া নিউগিনির অধিনায়ক। এছাড়া দলের তারকা খেলোয়াড় চার্লস আমিনির ব্যাট থেকে এসেছে ৩৬ রান।
এর আগে আরব আমিরাতকে অল্পেই গুটিয়ে দেওয়ার মূল নায়ক এলেই নাও। তিনি ১০ ওভারে মাত্র ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এর বাইরে চাদ সোপার ১৫ রানে ৩ ও রিলে হেকুর ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পরিবর্তন হয়নি।
১৫ ম্যাচে এক জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচেই রয়েছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ১৭ ম্যাচে ৯ জয় ও দুই পরিত্যক্ত ম্যাচের সুবাদে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আরব আমিরাত। শীর্ষে থাকা ওমানের সংগ্রহ ২৮ ম্যাচে ৩৬ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)