ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই : মিরাজ
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলি রাব্বির অর্ধশতকে ভর করে সফরকারীরা পায় ৩১৪ রানের সংগ্রহ। বল হাতেও শুরু থেকেই ভালো করে বাংলাদেশ। সেই ধারা ধরে রেখে ৩৮ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা।
সিরিজের শুরুতেই এই জয় বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসী করেছে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগেই তামিম ইকবাল ও মিরাজের ভেতর কথা হয়েছিল এই সিরিজ নিয়ে। সেই আলাপচারিতায় মিরাজ বলেছিলেন, তার মনে হচ্ছে এই সফরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে। তামিমের মনও সায় দিয়েছিল মিরাজের ভাবনার সাথে। তাদের সেই ভাবনা কিংবা স্বপ্ন সত্যি হয়েছে সিরিজের প্রথম ম্যাচেই।
একটি ম্যাচ জিতেই থেমে যেতে চান না টাইগাররা। বিদেশের মাটিতে সিরিজ জয়ের জন্য তারা পরিকল্পনা করে সেভাবেই এগোচ্ছেন। তাদের স্বপ্ন আরও অনেক বড়। এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এগোচ্ছে বাংলাদেশ।
মিরাজ বলেন, “স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন আমরা সিরিজ জিতি, বিদেশেও সিরিজ জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই।তাই আমাদের চিন্তাভাবনাও ওরকম যে আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা ওইভাবেই পরিকল্পনা করছি এবং তা অনুসরণ করছি যে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।”
প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার (২০ মার্চ) জোহানেসবার্গে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)