ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের বোলিংয়েও ‘লেটার মার্ক’ দিলেন তিনি
যার প্রমাণ শুক্রবারের অসাধারন ব্যাটিং করে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস। অথচ এই সাকিব ঘরের মাঠে আফগানদের সঙ্গে সেভাবে জ্বলে উঠতে পারেননি। কেন পারেননি, তার ব্যাখ্যাও দিয়েছিলেন। সংবাদ মাধ্যমে সাকিব জানিয়েছিলেন, আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ তিনি উপভোগ করেননি।
তার ভাষায়, ‘আমার নিজেকে এখন প্যাসেঞ্জার মনে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মানসিক অবস্থায় নেই আমি।’ তার ভেতরে যে প্যাসেঞ্জার থেকে ড্রাইভিং আসনে বসার ইচ্ছে, সেটাই সাকিবের ভালো খেলার পেছনের মূল রহস্য। অর্থাৎ মন থেকে ভালো খেলার ইচ্ছে জাগ্রত হলেই তিনি ব্যাট ও বল হাতে জ্বলে উঠে পারফরম করতে পারেন।
দল জেতানো পারফরম্যান্স করে ম্যাচসেরাও হতে পারেন। সত্যিকারের ‘চ্যাম্পিয়ন’ সাকিবের দল জেতানো ব্যাটিং দেখে ভক্ত-সমর্থকরা উদ্বেলিত। তবে যিনি প্রায় সারা বছর সাকিবকে খুব কাছ থেকে দেখেন, সেই জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিন্তু সাকিবের এমন ব্যাটিং দেখে একদমই বিস্মিত নন।
কথা বলে বোঝা গেলো, সুজন খুব ভালোই জানেন, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে রানে ফেরা মানে ভালো খেলা ছিল সময়ের ব্যাপার মাত্র। যা তার দৃঢ় সংকল্পর ওপর অনেকটাই নির্ভর করে। সুজনের মূল্যায়ন, ‘সাকিব আসলে মানসিকভাবে খুব শক্ত মনের ছেলে। কোনোরকম ভয়ডর কখনও কাজ করে না ভেতরে।
ওর ক্রিকেট জ্ঞান প্রচুর। কখন কী করতে হবে, কোন সময়ের অ্যাপ্রোচ কেমন হবে? এসব খুব ভাল বোঝে। সাকিব কেন বিশ্বসেরা ক্রিকেটার? শুক্রবারের ম্যাচই তার প্রমাণ।’ টিম ডিরেক্টর আরও জানান, ‘সাকিবের সম্পর্কে আসলে আমার আলাদা করে কিছু বলার নেই।
সাকিব থাকাটা কতটা সুবিধা, কতটা স্বস্তির- তা আরও একবার প্রমাণ হলো শুক্রবার। সবার পরে দলের সঙ্গে যোগ দিলেও, দক্ষিণ আফ্রিকায় এসে সাকিব প্রাণপন চেষ্টা করেছে, অনুশীলনে বাড়তি ঘাম ঝড়িয়েছে।’ সবাই সাকিবের ব্যাটিং নিয়ে কথা বলছেন।
তবে সাকিবের বোলিংয়েরও বেশ প্রশংসা করেছেন সুজন। তার মূল্যায়ন, ‘সাকিবের বোলিংটা খালি চোখে আহামরি মনে হচ্ছে না। মনে হচ্ছে উইকেট পায়নি, ১০ ওভারে ৫৪ রান দিয়ে ফেলেছে। কিন্তু ম্যাচের বিচারে এটি অনেক ভালো বোলিং। প্রোটিয়াদের চেপে বসতে দেয়নি। হাই স্কোরিং গেম অনুযায়ী বরং কম রানই দিয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)