ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশরাফুলের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

২০২২ মার্চ ১৯ ১৮:০৬:৩১

আশরাফুলের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

শনিবার (১৯ মার্চ) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে কাজাখস্তানকে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। আগের তিনবারই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের আশরাফুল ইসলাম করেছেন চার গোল।

বাকি ছয় গোলের দুটি করেছেন খোরশেদুর রহমান, রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজ। সাত মিনিটে রাসেল মাহমুদ জিমির পুশে সারোয়ারের থামানো বলে আশরাফুল ইসলাম ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন। নয় মিনিটে একই কম্বিনেশন থেকে দ্বিতীয় গোল এসেছে। আশরাফুল ইসলাম একইভাবে গোল করে দলকে আবারও এগিয়ে নেন।

৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান, ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল, ৪১ মিনিটে পিসি থেকে আশরাফুল, ৪৫ মিনিটে পিসি থেকে খোরশেদুর গোল করেন। ৪৯ মিনিটে জিমি ও ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করলে ব্যবধান ৮-০ হয়।

৫৫ মিনিটে আমানের গোলে কাজাখস্তান ব্যবধান কমিয়ে ৮-১ করে। ম্যাচ শুরুর আগেই অবশ্য আশাবাদী ছিলেন সারোয়ারদের কোচ। মাঠে নামার আগে কোচ গোবিনাথন বলেন, ‘জয়ের ধারা বজায় থাকায় দলের খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী। সেমিফাইনাল ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

কাজাখস্তান ভালো দল, তাদের সমীহ করছি। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে।’ রোববার (২০ মার্চ ) বাংলাদেশ ফাইনাল খেলবে ওমানের বিপক্ষে। শনিবার প্রথম সেমিফাইনালে ওমান ২-১ গোলে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত