ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়া কাপের আয়োজক দেশ, ফরম্যাট ও সূচি চূড়ান্ত

২০২২ মার্চ ১৯ ১৬:৩৪:৫৪

এশিয়া কাপের আয়োজক দেশ, ফরম্যাট ও সূচি চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের আয়োজনে ২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে পিছিয়ে যায়। এরপর তা ২০২১ সালের জুনে আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এশিয়ান পরাশক্তি ভারত অংশ নেওয়ায় সেই আসরও পিছিয়ে যায়।

স্থগিত হওয়া আসরটি ২০২৩ সালে আয়োজন করা হবে, সেবার ফরম্যাট ওয়ানডে হওয়ার কথা রয়েছে। এ বছর অর্থাৎ ২০২২ সালে এশিয়া কাপের একটি আসর নির্ধারিত ছিল অনেক আগে থেকেই। ২০১৮ সালে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হয়।

এবার সংক্ষিপ্ততম ফরম্যাট দিয়ে হলেও এশিয়ার সমর্থকরা তাদের দলকে এই মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামতে দেখার সুযোগ পাবেন। এশিয়া কাপে পাঁচ টেস্ট খেলুড়ে দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটু সহযোগী সদস্য দল অংশ নেবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত