ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে পূরণ হলো সাকিবের চাওয়া
ব্যাটিংয়ে শুরুটা ধীরগতির হলেও পরে পুষিয়ে নেয় টাইগার ব্যাটাররা। তামিম ইকবাল আর লিটন দাস শুরুটা করেছিলেন বেশ সতর্কভাবে। রান তোলার চেয়ে উইকেটে সময় কাটানোতেই বেশি মনোযোগী ছিলেন তারা। ফলে ১০০ রান তুলতে বাংলাদেশের খরচ হয়ে যায় ২২ ওভার।
২১.২ ওভারে তামিম আর লিটনের জুটি ভাঙে ৯৫ রানে। রান তোলার গতি হিসেব করলে সেটাকে একটু ধীরই বলতে হবে। কিন্তু নতুন বলে তামিম আর লিটনের সময় কাটানো আর বড় জুটিই মূলত শক্ত ভিত গড়ে দেয় বাংলাদেশের। যে ভিতের ওপর দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিং করেন সাকিব আর হাসান আর ইয়াসির আলি রাব্বি। ৪১ বলেই যে জুটি পূরণ করে পঞ্চাশের ঘর। পরের পঞ্চাশের জন্য লেগেছে আরও কম বল। ৭৩ বলে সেঞ্চুরি জুটি পূরণ করেন সাকিব-রাব্বি।
সাকিব জানালেন, ‘উইকেটে গিয়ে ৭-৮ বল খেলার পর বুঝেছিলাম এটি ভালো উইকেট এবং আমাদের ৩০০’র আশপাশে কিছু করতে হবে। আমাদেরকে মোমেন্টাম ধরে রাখতে হবে। লিটন এবং তামিম আমাদের অনেক ভালো শুরু এনে দিয়েছিল। তাই মোমেন্টাম ধরে রেখে যত বেশি রান করা সম্ভব- তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ পুরোনো বলে রান করা সহজ ছিল। এটিই আমরা কাজে লাগাতে চেয়েছি। সৌভাগ্যবশত আজকে এটি বেশ ভালোভাবে হয়েছে।’
২২তম ওভারে তামিম আউট হলে উইকেটে আসেন সাকিব। তখন পিচ অনেকটাই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমি যখন ক্রিজে আসি তখন বল তেমন কিছুই করছিল না যেমনটা প্রথম ১০ ওভারে করছিল। আমরা সোজা ব্যাটে খেলেছি, কিছু হিসেবি ঝুঁকি নিয়েছি। এটাই আজ কাজে লেগেছে।’ ইয়াসিরকে নিয়ে দ্রুত রান তোলার ভাবনাটা উইকেটে আসার পরই মাথায় নেন সাকিব। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার ডেথ বোলিং খুব ভয়ংকর, একের পর এক ইয়র্কার করতে পারেন। তাই সাকিব-রাব্বি মিলে সিদ্ধান্ত নেন- দ্রুত রান তুলবেন, যাতে রাবাদাকে আগে নিয়ে আসতে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক।
সেই পরিকল্পনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি ভাবছিলাম ওই সময়ই দ্রুত রান করা উচিত ছিল। তা না হলে আমরা ২৬০-২৭০ রানের বেশি করতে পারতাম না। আমরা যে ছন্দটা পাই ৩০ ওভারের সময়, ওটাই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে। আমরা জানতাম যে ডেথ ওভারে রাবাদা তিন-চার ওভার বোলিং করবে। আমরা চেষ্টা করেছিলাম যেন তারা রাবাদাকে আগে বোলিং করাতে বাধ্য হয়। সে জন্যই আমাদের ঝুঁকি নিতে হয়েছে। এটাই আমরা করতে সক্ষম হয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)