ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্দান্ত ব্যাটিং : ব্রেথওয়েট-ব্ল্যাকউডের সেঞ্চুরিতে কঠিন জবাব দিলো ওয়েস্ট ইন্ডিজ

২০২২ মার্চ ১৯ ১২:০২:৩৭

দুর্দান্ত ব্যাটিং : ব্রেথওয়েট-ব্ল্যাকউডের সেঞ্চুরিতে কঠিন জবাব দিলো ওয়েস্ট ইন্ডিজ

১ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শামারাহ ব্রুকস (৩৯) আর এনক্রুমাহ বোনারকে (৯) হারিয়ে একটা সময় বেশ চাপে পড়ে গিয়েছিল। ৩ উইকেটে ছিল ১০১ রান। সেখান থেকে ১৮৩ রানের বড় জুটি গড়েন ব্রেথওয়েট আর ব্ল্যাকউড। দিনের শেষ সময়ে এসে ব্ল্যাকউড এলবিডব্লিউয়ের ফাঁদে না পড়লে আরও ভালো অবস্থানে থাকতে পারতো ক্যারিবীয়রা।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে ব্ল্যাকউড লরেন্সের শিকার হন ১০২ রানে। ডানহাতি এই ব্যাটার ২১৫ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ১১ চারে। তবে সঙ্গী হারালেও একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রেথওয়েট। দশম টেস্ট সেঞ্চুরি তুলে তিনি অপরাজিত ১০৯ রানে। ৩৩৭ বলের ধৈর্যশীল ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। তার সঙ্গে ৪ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন ‘নাইটওয়াচম্যান’ আলজেরি জোসেফ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত