ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইমরুলের সেঞ্চুরি ও নাঈমের বিশাল সংগ্রহে মাশরাফির রূপগঞ্জকে হারালো শেখ জামাল

২০২২ মার্চ ১৮ ১৯:৪৩:১১

ইমরুলের সেঞ্চুরি ও নাঈমের বিশাল সংগ্রহে মাশরাফির রূপগঞ্জকে হারালো শেখ জামাল

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলীয় ১০ রানের মধ্যেই রূপগঞ্জের নেই ২ উইকেট। বড় লক্ষ্যে তখন চাপে পড়ে দলটি। সেই চাপ সামাল দেন তামিম ও নাঈম জুটি।তৃতীয় উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন তাঁরা। তামিম সাজঘরে ফিরেন ৪৯ রানে। চতুর্থ উইকেটে ফের বড় জুটি গড়েন নাঈম। এবার তাঁর সঙ্গী চিরাগ জনি। এ ব্যাটারের সঙ্গে মাঝের সময়টায় দলকে জেতানোর আশা তৈরি করেন।

বয়ল হাতে একাই রূপগঞ্জের ব্যাটিং লাইনআপে ধ্বস নামালেন সানজামুল।নাঈমের পর অর্ধশতক হাঁকান চিরাগও। এ দুজনের জুটি থেকে আসে ১২৯ রান। দলীয় ২০৬ রানে ৫৯ রান করা চিরাগকে সাজঘরের পথে দেখান সানজামুল। নাঈমের লড়াইটাও থামে শতকের খুব কাছে গিয়ে। ১১১ বলে ৯৫ রান করে সানজামুলের বলে লড়াইটা থামান নাঈম।

আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা সাব্বির যখন ক্রিজে নামেন তখন রূপগঞ্জের সামনে লক্ষ্য ছিল পাহাড়সম। তবে নিজে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও জেতাতে পারেননি দলকে। মেহেদী হাসান রানাকে সাজঘরে ফিরিয়ে এ ম্যাচে পাঁচ উইকেট তুলে নেন সানজামুল। সাব্বির অপরাজিত থাকেন ২৫ রান করে।

সংক্ষিপ্ত স্কোর –

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৯৭-৫ (ওভার ৫০)

কায়েস ১২২, সাইফ ৭৮ : রানা ২/৫৪

লিজেন্ডস অব রূপগঞ্জ ২৪৮ (ওভার ৪৭.৩)

নাঈম ৯৫, চিরাগ ৫৯ : সানজামুল ৫/৪৭

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত