ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড জুটির পর তামিম-লিটনের বিদায়

২০২২ মার্চ ১৮ ১৯:১১:০৫

দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড জুটির পর তামিম-লিটনের বিদায়

জুটিটা সেঞ্চুরির দিকে এগোচ্ছিল। এমন সময়ে হঠাৎ আন্দেলো ফেহলুখায়োর একটি ডেলিভারি ক্রস করতে গিয়ে লাইন মিস করে বসেন তামিম। বল প্যাডে আঘাত হানলে আঙুল তুলে দেন আম্পায়ার।

তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। ৬৭ বলে ৩ চার আর ১ ছক্কায় তামিমের ৪১ রানের ইনিংসটি থেমেছে এলবিডব্লিউয়ে। ৯৫ রানে ভাঙে ওপেনিং জুটি।

তবে তার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের যে কোনো উইকেটে জুটির রেকর্ড গড়ে ফেলেছেন তামিম আর লিটন। তার আগে সেরা জুটিটি ছিল ২০১৭ সালে মুশফিকুর রহিম আর ইমরুল কায়েসের তৃতীয় উইকেটে ৯৩ রানের।

তামিম ফেরার পরই হাফসেঞ্চুরি তুলে নেন লিটন, ৬৬ বলে। তবে ৫০ ছোঁয়ার (৫ বাউন্ডারি আর ১ ছক্কায়) পরের বলেই কেশভ মহারাজের বলে বোল্ড হয়ে যান এ ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২১ রান। নতুন ব্যাটার হিসেবে এসেছেন মুশফিকুর রহিম। সাকিব ১২ রানে অপরাজিত আছেন।

দিবারাত্রির এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত