ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম ওয়ানডের আগে বাংলাদেশের সামনে অনেক রেকর্ড
ব্যাটিং কিংবা ফিল্ডিং; যাই বেছে নেওয়া হোক, সেটি গিয়ে দাঁড়াবে তিন অঙ্কের কোঠায়। নানা নাটকীয়তার পর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারও প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে রেকর্ডের সামনে দাঁড়িয়ে।
২১৮ ওয়ানডেতে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে তিনি এখন পর্যন্ত ৪৯টি অর্ধশতক হাঁকিয়েছেন। এ ম্যাচে অর্ধশত রান পেরোতে পারলেই ওয়ানডেতে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হবে তার। অর্ধশত পেরিয়ে সেঞ্চুরি করতে পারলে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিবের শতকের সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছবে।
সাকিব দাঁড়িয়ে অদ্ভুত এক পরিসংখ্যানের সামনেও। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে ৬ রান করে আউট হয়ে গেলে ওয়ানডেতে তার মোট রান সংখ্যা হবে ৬৬৬৬। বর্তমানে ওয়ানডেতে তার রান ৬ হাজার ৬৬০। ২০৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চার হাঁকিয়েছেন ৩৩৯টি।
আর ১১টি চার মারতে পারলেই ওয়ানডেতে তার সাড়ে তিনশ চার পূর্ণ হবে। ওয়ানডে দলপতি তামিম ইকবালও দাঁড়িয়ে রেকর্ডের সামনে। একদিনের ক্রিকেটের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি ছক্কা মেরেছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে দুটি ছয় মারতে পারলে ছক্কার সেঞ্চুরি পূর্ণ হবে তার।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অলরাউন্ডার মনে করা হয় মেহেদী হাসান মিরাজকে। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে খেললে তিনিও নতুন মাইলফলকে পৌঁছতে পারেন। ওয়ানডেতে ৪৯টি চার মারা মিরাজ আর একটি বাউন্ডারি হাঁকালেই তার চারের অর্ধশতক পূর্ণ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)