ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ,দেখেনিন দুইদলের সম্ভাব্য একাদশ

২০২২ মার্চ ১৮ ১১:০১:১৫

দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ,দেখেনিন দুইদলের সম্ভাব্য একাদশ

এই ম্যাচের আগে পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকছে। এখন পর্যন্ত দুই দল ওয়ানডে খেলেছে ২১টি। এর মধ্যে ১৭ ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা, টাইগাররা জিতেছে ৪টি ম্যাচে। সর্বশেষ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল স্মরণীয় জয়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ৯টি ওয়ানডে ম্যাচ মাঠে গড়িয়েছে। বাংলাদেশ অবশ্য প্রতি ম্যাচেই ছিল পরাজিত দলের আসনে। তবে ওয়ানডে ফরম্যাটের বর্তমান ছন্দের কারণে এবার হারের বৃত্ত ভাঙার আশায় টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানে অবস্থান বাড়তি প্রেরণা যোগাতে পারে সফরকারী দলকে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের একাদশ নিয়েই তামিম ইকবালের দল মাঠে নামতে পারে। সিসান্দা মাগালার অনুপস্থিতিতে প্রোটিয়া একাদশে সুযোগ পেতে পারেন কাগিসো রাবাদা।অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র‍্যাবিটহোলের ওয়েবসাইটে। এছাড়া বল বাই বল স্কোর দেখা যাবে বিডিক্রিকটাইমে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ দক্ষিণ আফ্রিকাকুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

বাংলাদেশতামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত