ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: নতুন কৌশলে বাংলাদেশের কোচরা প্রোটিয়াদের তথ্য সংগ্রহ করছে
আগে থেকেই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব আছেন রাসেল ডমিঙ্গো। সেই সাথে এই সিরিজে পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন অ্যালান ডোনাল্ড। স্বল্প মেয়াদে পাওয়ার হিটিং কোচের ভূমিকায় অ্যালবি মরকেলকে কোচিং স্টাফে যুক্ত করেছে বাংলাদেশ। ফলে কোচিং স্টাফে আবারও দক্ষিণ আফ্রিকানদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করছে না বাংলাদেশ দল।
তামিম বলেন, “আমাদের সাথে নতুন যোগ দিয়েছেন ডোনাল্ড। সেই সাথে আছেন অ্যালবি মরকেল। যতটুকু পারি ওদের কাছে থেকে উইকেট, মাঠ, আগে ব্যাটিং করলে ভালো হবে নাকি রান তাড়া করলে ভালো হবে এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কেও তথ্য নেওয়ার চেষ্টা করছি। তারাও অনেক সহায়তা করছে। আপনি যতই তথ্য নেন না কেন দিনশেষে আপনি মাঠে কেমন খেলছেন তার ওপরেই নির্ভর করছে সবকিছু।”
তিনি আরও বলেন, “আপনি তথ্য নিতে পারেন, কিন্তু আপনি মাঠে গিয়ে কীভাবে চাপ সামলাচ্ছেন এবং আপনার কাজগুলো ঠিকভাবে করছেন সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যা যা দরকার ছিল, সবকিছুই আমরা পেয়েছি। আগামীকাল প্রথম ম্যাচ, আশা করি আমরা ভালো ম্যাচ খেলব।”
এই সিরিজের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন তামিম জানান, “আমরা সবাই জানি এই সিরিজ চ্যালেঞ্জিং হবে। কঠিন বলব না, তবে চ্যালেঞ্জিং। ওই চ্যালেঞ্জের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দুই-একজন ছাড়া সবাই অভিজ্ঞ, তারা প্রায় ৪০-৫০টা করে ওয়ানডে খেলে ফেলেছে। সবাই জানে কী করতে হবে।”
সবকিছু মোকাবেলা করার জন্য নিজেদের দৃঢ় মানসিকতার ওপরেই জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, “আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আমাদের মাইন্ডসেট- আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য কতুটুকু প্রস্তুত। দিনটা যদি আমাদের হয়, আমরা ভালো খেললে বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো দলকেই হারাতে পারি। তবে আমাদের সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)