ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার উইকেট নিয়ে দোটানায় মাশরাফি, সাকিবের পক্ষে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক
যা বিগত আফগানিস্তান সিরিজেও ফুটে উঠেছে। আফগানিস্তানের তরুণ পেসার ফজল হক ফারুকীর বল খেলতেই হিমশিম খেতে হয়েছে পুরো বাংলাদেশ টপঅর্ডারের। তাহলে দক্ষিণ আফ্রিকার উইকেটে কেমন করবে টাইগার ব্যাটসম্যানরা এ দুশ্চিন্তাটা রয়েই যায়? তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফির মতে ফ্ল্যাট উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। মাশরাফি মনে করেন বর্তমানে বিশ্ব ক্রিকেটে ওয়ানডের সব উইকেটই ফ্ল্যাট হয়। ফলে তার মতে দক্ষিণ আফ্রিকার উইকেটগুলো ফ্ল্যাট হওয়ার সম্ভাবনাই বেশি।
তিনি আরো বলেন"দক্ষিণ আফ্রিকায় শেষবার যখন খেলেছিলাম একদম ফ্ল্যাট উইকেট দিয়েছিল। এবারও কি ফ্ল্যাট উইকেট হবে কিনা, কারণ ওয়ানডে-টি-টোয়েন্টিতে সবাই এখন ফ্ল্যাট উইকেট দেয়। তাই এটা দেখার বিষয় ওরা কেমন উইকেট দেয়। ওরা যদি পেস বোলিং উইকেট দেয় তাহলে আমি মনে করি আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কারণ আমাদেরও কিছু ভালো মানের পেস বলার রয়েছে যারা খেলা পরিবর্তন করতে পারে। আর এটা তো এমন না যে আপনার পাঁচটি কিংবা ছয়টি উইকেট নিতে হবে।
জুটি বেঁধে ওয়ানডেতে বোলিং করতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব। আমাদের পেস বোলিং ইউনিটে তাসকিন-শরিফুল রয়েছে যারা বেশ ভালো গতিতে বল করতে পারে। মুস্তাফিজ তো সবসময় আমাদের সেরা বোলার। সাকিব তো রয়েছেই আর মিরাজ সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। ফলে ভালো কিছু আশা করাই যায়"। সাকিবের আচমকা দলে অন্তর্ভুক্তি ড্রেসিংরুমের পরিবেশে কোন প্রভাব ফেলছে কিনা এ প্রসঙ্গে মাশরাফিকে প্রশ্ন করা হলে তিনি বলেন"দেখুন বাইরে থেকে তো এ বিষয় নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। তামিম, মুশফিক,রিয়াদ সবাই জানে তারা নিশ্চিত খেলবে এবং এছাড়াও সবাই একজন আরেকজনের ব্যাপারে বেশ পজিটিভ।
ড্রেসিংরুমে কোনো নেগেটিভ কিংবা পজেটিভ পরিবেশ তৈরি হয়েছে কিনা এ ব্যাপারে আমি সঠিক বলতে পারবোনা। তবে আমি বিশ্বাস করি সাকিবের অন্তর্ভুক্তি আমাদের ব্যাটিং এবং বোলিং উভয়ে ডিপার্টমেন্টকে অনেক বেশী শক্তিশালী করে দিয়েছে। সাকিব না থাকলে আমাদের একজন বোলার কিংবা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হতো। ফলে দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমাদের সাকিবের প্রয়োজন রয়েছে"।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)