ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা
২৬ মার্চ থেকে পর্দা উঠছে ১০ দলের আইপিএলের এবারের আসরের। এদিকে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু ৩১ মার্চ থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেললেও আইপিএলের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে হতো প্রোটিয়া ক্রিকেটারদের।
যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাদ দিয়ে আইপিএল বেছে নিয়েছেন রাবাদা-নরকিয়ারা। ফলে আইপিএলে দল পাওয়া ৬ টেস্ট ক্রিকেটারকে ছাড়াই সাদা পোশাকের দল দিয়েছে সিএসএ। তাতে টাইগারদের বিপক্ষে খেলা হচ্ছে না এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, লুঙ্গি এনগিদি, মার্কো জেনসেন, নরকিয়া এবং রাবাদার।
দলের সেরা তিন পেসারের অনুপস্থিতিতে পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন ডোয়ানে অলিভার। তার সঙ্গে রয়েছেন লিজার্ড উইলিয়ামস এবং লুথো সিপামলা। এদিকে ব্যাট হাতে ছন্দে রয়েছেন সারেল এরউই এবং কেগান পিটারসেনের মতো ক্রিকেটাররা।
রঙিন জার্সির লড়াই শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। যা শুরু হবে ৩১ মার্চ। ডারবানে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ৮ থেকে ১২ এপ্রিল। এই টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জেন্টস পার্কে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ডিন এলগার, টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল এরউই, সিমন হার্মার, কেশভ মহারাজ, উইয়ার মুলডার, ডোয়ানে অলিভার, কেগান পিটারসেন, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরম্যান, কাইল ভেরাইনে, লিজার্ড উইলিয়ামস এবং খায়া জন্ডো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)